অস্ত্র ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৫

অস্ত্র ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার যশোরের চৌগাছায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তাদের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রাম থেকে আটক করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন মহিনুর ইসলাম (৩৭) ও তার স্ত্রী সামিরা খাতুন (৩৫)।

ওসি রিফাত খান রাজীব জানান, সকাল সাড়ে ৬টার দিকে পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের তেলাওয়াত হোসেনের ছেলে মহিনুরকে একটি ৭ দশমিক ৬৫ পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

পরে স্বীকারোক্তি অনুযায়ী তার ঘরে অভিযান চালানো হয়। সেখান  থেকে মহিনুরের স্ত্রী সামিরা খাতুনকে গ্রেফতার এবং তার কাছে থাকা ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম