লোকালয় থেকে উদ্ধার করা অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮

লোকালয় থেকে উদ্ধার করা অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রাম থেকে উদ্ধার করা একটি অজগর সাপ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রবিবার বিকালে ওই গ্রামের সাখাওয়াত হাওলাদারের বাড়ির বাগান থেকে স্থানীয়রা অজগরটি ধরে সুন্দরবনের ওয়াইল্ড টিমের সদস্যদের কাছে হস্তান্তর করে।

সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলার মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, সাখাওয়াত হাওলাদারের পোষা হাস-মুরগি বাগানে গেলে আর ফিরে আসতো না। গত এক সপ্তাহে তার ৫-৬টি হাস-মুরগি নিখোঁজ হয়েছে। রবিবার বিকাল চারটার দিকে বাগানে গিয়ে ঝোপের মধ্যে সাপটি দেখতে পান সাখাওয়াত। পরে লোকজন নিয়ে সেটি ধরে ফেলেন।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, প্রায় সাত ফুট লম্বা অজগরটি সকাল ১০টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান