অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০২

ঝিনাইদহ ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলা এলাকায় মুন্নী আক্তার পিংকী (২৫) নামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহরাব হোসেন সৌরভের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুন্নীর মৃত্যু হয়।
নিহতের মা কাজল বেগম জানান, ঝিনাইদহ শহরের পুরাতন হাটখোলার মুন্নীকে বিয়ের কথা বলে বিভিন্ন সময়ে ধর্ষণ করতো সৌরভ। গত ৯ সেপ্টেম্বর মুন্নীকে ফের ধর্ষণ করলে তিনি ঝিনাইদহ সদর থানায় সৌরভের বিরুদ্ধে মামলা করেন। পরে এই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি মীমাংসার পর সৌরভ বিয়ে করে মুন্নীকে। বিয়ের পর থেকে সৌরভের পরিবার মুন্নীকে নির্যাতন করতো। এমনকি ছাড়াছাড়ি জন্য প্রায়ই তাকে মারধর করতো।
এরই জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি মুন্নীর বাড়ি এসে ২ হাজার টাকা চায় সৌরভ। মুন্নী টাকা দিতে রাজি না হলে তাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় সৌরভ। পরে মুন্নীকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে মুন্নী মারা যান। এ ঘটনায় নিহতের মা কাজল বেগম থানায় মামলা করলে পুলিশ সৌরভকে গ্রেফতার করে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অযিুক্তি সৌরভকে গ্রেফতার করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী