পাচার হওয়া দুই কিশোর-কিশোরী দেশে ফিরলো

বেনাপোল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১২

এক বছর পর ভারত থেকে দেশে ফিরলো সায়েম ও শাহনাজ এক বছর আগে ভারতে পাচারের শিকার হওয়া দুই কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবির কাছে কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল আইসিপি ক্যাম্পে সায়েম খান (১৭) ও শাহানাজ আক্তার (১৫) নামের দুইজনকে হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ‘কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’

ফেরত আসা সায়েম বাগেরহাটের আব্দুস ছালামের ছেলে আর শাহানাজ পিরোজপুরের শাজাহানের মেয়ে।

বিজিবি জানায়, ভাল কাজের লোভ দেখিয়ে একটি পাচারকারী চক্র তাদের  ভারতে পাচার করে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে কলকাতা নুরালী মেমোরিয়াল সোসাইটি নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘স্বদেশ প্রত্যাবাসন’ আইনে তারা দেশে ফিরে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম