মোদির আমন্ত্রণের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ১৭:৩০আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৭:৩৬

মোদির আমন্ত্রণের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘মোদির বাংলাদেশে সফর বাতিল করতে হবে। কারণ তার নেতৃত্বে হিন্দু মৌলবাদীরা দিল্লির হত্যাযজ্ঞ চালিয়েছে। সাম্প্রদায়িক মোদিকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না। অসাম্প্রদায়িক দেশবাসীকে সঙ্গে নিয়ে মোদির আগমন প্রতিহত করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ইসরারুল হক, জেলা সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমানসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের