মোংলা বন্দরে আটকে থাকা সেই জাহাজের পণ্য খালাস শুরু

মোংলা প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ১২:১৯আপডেট : ১১ মার্চ ২০২০, ১২:৪৪

মোংলা বন্দরে আটকে থাকা সেই জাহাজের পণ্য খালাস শুরু বন্ধ থাকার সাত দিন পর মোংলা বন্দরে অবস্থানরত সেই বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বুধবার (১১ মার্চ) সকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বুধবার মধ্যরাত থেকেই পশুর নদীর ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থানরত মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজে পুরোপুরিভাবে কয়লা খালাস শুরু হয়।’
মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজে ফিলিপাইনের তিন নাবিক করোনা ভাইরাস থেকে আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন। তিনি বলেন, ‘আমাদের মেডিক্যাল টিম ওই তিন নাবিকের ফলোআপ চেকাপ করে। ওই তিন নাবিক পুরোপুরি সুস্থ আছেন বলে রিপোর্ট দেয়। বর্তমানে ওই তিন জন করোনা ভাইরাস আশঙ্কামুক্ত।’
এর আগে বুধবার (৪ মার্চ) মোংলা বন্দরে আসা মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজে ২০ নাবিকের মধ্যে তিন ফিলিপাইন নাবিকের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কাস্টম কর্তৃপক্ষের অনাপত্তির কারণে বন্দরে অবস্থান করা বিদেশি ওই জাহাজটিতে পণ্য খালাস বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ। ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাসের জন্য মোংলা বন্দরে আসে বিদেশি এই জাহাজটি।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে