যশোরে ‍বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

যশোর প্রতিনিধি
১৫ মার্চ ২০২০, ০৯:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৩:৪৩

বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) ভোররাতে চৌগাছা উপজেলার বল্লভপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনের সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ফেনসিডিল উদ্ধার করেছে।  
পুলিশ বলছে, জহুরুল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।  
জহুরুল চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানিয়েছেন, মাদকের একটি বড় চালান পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে বল্লভপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে পুলিশ অবস্থান নেয়। ওই সময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশও পাল্টা জবাব দেয়। তখন অন্যরা পালিয়ে গেলেও সেখানে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলির খোসা এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম