ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনে ভ্রমণ নিষেধাজ্ঞা

বাগেরহাট প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ২৩:০৪আপডেট : ১৯ মার্চ ২০২০, ২৩:২৭

ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনে ভ্রমণ নিষেধাজ্ঞা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতর ও সুন্দরবন পূর্ব বন বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ১৯ মার্চ সকাল থেকে ২ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সুন্দরবনে সব পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ দিকে বেসরকারি পর্যায়ে বাগেরহাট সদর উপজেলার বারাকপুরের পিকনিক স্পট সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি