কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশ

যশোর প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১৬:৪৭আপডেট : ২১ মার্চ ২০২০, ১৬:৪৮

কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশ

যশোরে ৩২৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে, কেউ আইসোলেশনে নেই। আর বিদেশ থেকে গত ১৭ দিনে যশোরের ঠিকানা ব্যবহার করে দেশে ফিরেছেন প্রায় ২২ হাজার জন। এছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভাশেষে জেলা প্রশাসক এ তথ্য জানান।

সভায় করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে চিকিৎসা সামগ্রী সংগ্রহের ব্যাপারে একাধিক সিদ্ধান্ত হয়।সভা শেষে জেলা প্রশাসক বলেন, আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হাসপাতালে কিছু জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কাউকে আনা হয়নি। সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

তিনি আরও বলেন, গত ৪ মার্চ থেকে প্রায় ২২ হাজার জন যশোরের ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে দেশে এসেছেন। তাদের নাম ঠিকানা ইউনিয়নভিত্তিক ভাগ করে সকল ইউনিয়নে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যানদের নিয়ে গঠিত কমিটি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিন মানার বিষয়টি নিশ্চিত করবে।

এছাড়া যশোর জেলায় কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান না করার জন্য জেলার সকল কমিউনিটি সেন্টার মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের