যশোরে বিদেশ ফেরত ২২ হাজার, হোম কোয়ারেন্টাইনে ৩২৩ জন

যশোর প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ১৮:৩৯আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:৪২





যশোরে বিদেশ ফেরত ২২ হাজার, হোম কোয়ারেন্টাইনে ৩২৩ জন যশোরে ৩২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে, কেউ আইসোলেশনে নেই। আর বিদেশ থেকে গত ১৭ দিনে যশোরের ঠিকানা ব্যবহার করে দেশে ফিরেছেন প্রায় ২২ হাজার জন। এছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ এ তথ্য জানান।


সভায় করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে চিকিৎসা সামগ্রী সংগ্রহের ব্যাপারে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক আরও বলেন, ‘আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হাসপাতালে কিছু জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কাউকে আনা হয়নি। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ৪ মার্চ থেকে প্রায় ২২ হাজার জন যশোরের ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে দেশে এসেছেন। তাদের নাম-ঠিকানা ইউনিয়নওয়ারি ভাগ করে সব ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গঠিত কমিটি তাদের বাড়িতে-বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করবেন।
এছাড়া যশোর জেলায় কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান না করার জন্য জেলার সব কমিউনিটি সেন্টার মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী