সাতক্ষীরায় আরও ২৯১ জন হোম কোয়ারেন্টিনে

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১৭:৩০আপডেট : ২২ মার্চ ২০২০, ১৮:১৭

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও নতুন ২৯১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৭ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ৬৯০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশানে রয়েছেন একজন। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৫৫ জন, আশাশুনি উপজেলায় ৪৬ জন, দেবহাটা উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ১২৪ জন, কলারোয়া উপজেলায় ২৪৪ জন, শ্যামনগর উপজেলায় ১০২ জন ও তালা উপজেলায় ৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

তবে, বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৯ হাজার ৩২৪ জন। এরমধ্যে হোম কোয়ারেন্টিনের বাইরে রয়েছেন ৮ হাজার ৬ শ ৩৩ জন।
সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সব প্রবাসীকে ইতোমধ্যে হোম কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার বলেন, ‘সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে। যদিও দুই দেশেই নতুন করে কোনও পাসপোর্ট যাত্রীকে প্রবেশাধিকার না থাকায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।’
এছাড়া ভারত সরকার জনতা কারফিউ ঘোষণা করায় রবিবার ভোমরা বন্দর দিয়ে কোনও মালামাল আমদানি ও রফতানি হয়নি বলে জানিয়েছেন ভোমরা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মনিরুল ইসলাম।

/এনআই/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের