করোনার কারণে ইমিগ্রেশনে আটকা ১৫০ ভারতীয়

বেনাপোল প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ১৭:৪০আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৭:৪৯

করোনার কারণে ইমিগ্রেশনে আটকা ১৫০ ভারতীয় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন নিজ দেশের নাগরিকদের প্রবেশে বাধা দেওয়ায় ১৫০ জন ভারতীয় বেনাপোল ইমগ্রেশনে আটকা পড়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

বেনাপোল ইমিগ্রেশন জানায়, সকালে ১৫০ জন ভারতীয় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসে। খবর পেয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেন কোনও ভাবেই ওই ভারতীয়দের এখন ফেরত নেওয়া হবে না। ফলে বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন তারা। কারণ তাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে বের হওয়ার (এক্সিট) সিল মারা হয়েছে। ফলে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

আটকে থাকা ভারতীয় নাগরিকরা জানান, তারা সকলে ভারতীয় নাগরিক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। কিন্তু কী কারণে দেশে ফিরতে পারবেন না, কর্তৃপক্ষ জানায়নি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ‘করোনাভাইরাসের কারণে ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন চলছে। সে কারণ দেখিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ওই যাত্রীদের গ্রহণ করেনি।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের