বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিলেন ডিসি

বাগেরহাট প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ১০:২০আপডেট : ৩০ মার্চ ২০২০, ১০:২৩

বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিলেন ডিসি বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ বাড়ি বাড়ি গিয়ে নিম্নআয়ের মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন। রবিবার (২৯ মার্চ) সকাল থেকে এই খাদ্য বিতরণ শুরু হয়। সরকারিভাবে জেলার ১০ হাজার মানুষ এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। করোনা পরিস্থিত স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রবিবার দুপুরে মোল্লাহাট উপজেলা সদরের জেলে পল্লিতে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিলেন ডিসি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের রাজমিস্ত্রির জোগাল (সহকারী) ফজর আলী জানান, করোনার ভয়ে গত কয়েক দিন ধরে ঘরের বাইরে বের হচ্ছেন না তিনি। ফলে ৪ সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে ছিলেন। এই সহায়তায় তার অনেক উপকার হবে।

গ্রামে ফেরি করে বাশের জিনিসপত্র বিক্রেতা রীতা রানী বলেন, ‘গত ৪ দিন ধরে বাড়ি থেকে বের হতে না পারায় সব কিছু ফুরিয়েছে। এমপির পক্ষ থেকে চাল, ডালসহ অনেক কিছু পেয়েছি। এতে আমাদের কয়েক দিন চলবে।’

বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিলেন ডিসি বাগেরহাটের দরিদ্র মানুষদের জন্য সরকারিভাবে ১০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরিদ্র পরিবারগুলোকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও সাবান পৌঁছে দেওয়া হচ্ছে।

বাগেরহাটের জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ রোধে লোকজন ঘরে থাকছেন। দরিদ্র মানুষের জন্য সরকার ও সংসদ সদস্যরা যে ত্রাণ বরাদ্দ দিয়েছে, তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের