হোম কোয়ারেন্টিনে থাকা নিয়ে সংঘর্ষ, আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ১৩:১০আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৩:১৪

হোম কোয়ারেন্টিন
ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় হোম কোয়ারেন্টিনে থাকা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রাজিয়া সুলতানা, আকাশ, নয়ন হোসেন, তার স্ত্রী রানী খাতুন। তাদের সবাই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া এলাকায় রাজিয়া সুলতানার মেয়ে-জামাই কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছেন। এর আগে এলাকাবাসী তাদের বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা বাইরে ঘোরাঘুরি করছিলেন। বুধবার সকালে রাজিয়াকে তার মেয়ে ও জামাইকে বাইরে বের না হওয়ার কথা বলেন প্রতিবেশী এক নারী। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে চার জন আহত হন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সংঘর্ষ নয়, সেখানে একটু হাতাহাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের