খুলনায় করোনা আইসোলেশন ইউনিটে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১৩:২১আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৩:২৫

খুমেক হাসপাতালের আইসোলেশন ইউিনট খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তির ৭ ঘণ্টার পর একটি শিশু মারা গেছে। রাফাত নামের শিশুটির বয়স ৬ মাস।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান,  রাফাতকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পর্যালোচনায় করোনা সন্দেহ হয়। এরপর ওইদিন বিকাল ৫টার দিকে তাকে করোনা আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য খুমেকের ল্যাবে পাঠানো হয়েছে। শিশুটি নিউমো‌নিয়ায় আক্রান্ত হওয়ার কারণে জ্বর, সর্দি, কাশি সবই ছিল। এখন পরীক্ষায় বোঝা যাবে সে করোনা পজিটিভ ছিল কিনা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত খুলনায় জ্বর, সর্দি, কাশি নিয়ে ৬ জন মারা গেছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ছিলেন না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী