খুমেকে নমুনা পরীক্ষা: আরও একজনের দেহে করোনা শনাক্ত

খুলনা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ২২:২২আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২২:২২

খুলনা মেডিক্যাল কলেজ খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) ল্যাবে পিসিআর মেশিনে নমুনা পরীক্ষায় আরও একজনের (৩৫) করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী। মঙ্গলবার (১৪ এপ্রিল) খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।

জানা গেছে, আক্রান্ত ওই ব্যক্তি (৩৫) মাদারীপুর জেলার একটি মসজিদে ইমামতি করতেন। ৫-৬ দিন আগে তিনি চিতলমারীতে এসেছেন। তার খুসখুসে কাশির উপসর্গ ছিল। এ অবস্থায় তার নমুনা খুলনায় পাঠিয়ে পরীক্ষা করা হয়। 

ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিমে খুলনা বিভাগের ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাগেরহাটের একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তিনি এখন চিতলমারীর নিজ বাড়িতেই আছেন।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর মেশিনে পরীক্ষা  হয়েছে ২৭৫টি নমুনা। এর মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছে। খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোরে একজন করে শনাক্ত হয়েছে। এছাড়াও আইইডিসিআরের টেস্টে এর আগে চুয়াডাঙ্গার একজনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনা বিভাগে পাঁচ জনের দেহে করোনা শনাক্ত হলো।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী