করোনা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ০২:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০২:৫১

একমুখী প্রবেশ পথের সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে পুলিশ ঝিনাইদহে করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজারে একমুখী প্রবেশ চালু করেছে পুলিশ। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে কেনাকাটা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের তহ বাজার ও নতুন হাটখোলা বাজারে এ ব্যতিক্রমী কর্মসূচি চালু করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে তহ বাজার ও নতুন হাটখোলা বাজারের দুই পাশে চেকপোস্ট বসানো হয়েছে। হাটে আসা ক্রেতারা একপাশ দিয়ে ঢুকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা শেষে অন্যপাশ দিয়ে বের হবেন। তহ বাজারে ২০ মিনিট এবং নতুন হাটখোলা বাজারে ৩০ মিনিটের মধ্যে কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরতে হবে। এর তদারকি করবে জেলা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার আরও জানান, শহরের দুটি বাজারের প্রবেশ পথ ও বের হওয়ার পথে পুলিশ সদস্যরা উপস্থিত থাকবেন। প্রবেশ পথ দিয়ে কেউ বের হতে পারবেন না, আবার রের হওয়ার পথ দিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না। আর বাজারের মধ্যে পুলিশ সদস্যরা টহলে থাকবেন। প্রতিটি দোকানে দুই জনের বেশি বাজার করতে পারবেন না। প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে বাজার শেষ করে বাড়ি ফিরে যেতে হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী