খুলনায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ২ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৪:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৪:২১

খুমেক হাসপাতালের আইসোলেশন ইউিনট খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্নারের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আসাদুজ্জামান (২৪) নামে এক যুবক ও দুপুর সাড়ে ১২টায় মিতু (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মহানগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাতপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষার পর করোনা সন্দেহে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা। এর এক ঘণ্টা পর তিনি মারা যান। তিনি অ্যাজমায় আক্রান্ত ছিলেন।

তিনি আরও জানান, রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশুকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। সে শ্বাসকষ্টের রোগী ছিল। দু’জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম