যশোরের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ এমপি নাবিলের

যশোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৯:৪৬ আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:৪৫

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় যশোর সদরের কাশিমপুর, হৈবতপুর ও চুড়ামনকাটি ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে কাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সাতমাইল বাজার সোনালী ব্যাংকের সামনে এবং চুড়ামনকাটি বাজার রেলস্টেশন মোড়ে করোনা সংকটে পড়া কর্মহীন ৪৫০ জনের কাছে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহিদুর রহমান শহিদ, মতিয়ার রহমান, শামছুল হক বিশ্বাস, আবু সিদ্দিক, দাউদ হোসেন, মোফাজ্জেল হোসেন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, বিপ্লব দে শান্ত, আল মামুন সিমন প্রমুখ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে যশোর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হয়। দ্বিতীয় দফায় আবারও এই সহায়তা কর্মসূচি শুরু হয়েছে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি