ত্রাণের সঙ্গে দেওয়া হলো ছাগলের মাংস

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১৫:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৫:১১

ত্রাণের সঙ্গে দেওয়া মাংসা কুষ্টিয়ায় গরিব ও দুস্থ ১২৪ পরিবারকে খাদ্য সহায়তার সঙ্গে ছাগলের মাংস দেওয়া হয়েছে।  শুক্রবার (২৪ এপ্রিল) জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নে কলিম উদ্দিন ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংস্থা গরিব ও দুস্থদের মাঝে ছাগলের মাংস, চাল, ছোলা, খেজুর, লবণ বিতরণ করে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন বলেন, ‘করোনার প্রভাবে দুস্থ মানুষ অসহায় হয়ে পড়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় তারা খাদ্য সংকটে পড়েছে। মানুষ যাতে খাবারের সংকটে না পড়ে সেজন্য আমরা এগিয়ে এসেছি। আমাদের সাধ্য অনুযায়ী মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আশা করছি মানুষ এতে উপকৃত হবে এবং করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য ঘরে থাকবে। আগামীতে আরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে।’

দুস্থদের দেওয়া ত্রাণ

ফাউন্ডেশনের ব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন,  ‘আমরা ১২৪ জন দুস্থ ও গরিব মানুষকে খাদ্য সহায়তা করেছি। এরমধ্যে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ, ৫০০  গ্রাম খেজুর এবং প্রায় আধাকেজি করে ছাগলের মাংস দেওয়া হয়েছে। অসহায় মানুষদের এই দুঃসময়ে পাশে থাকতে পেরে ভালো লাগছে। আমাদের এই সামান্য প্রচেষ্টায় এসব মানুষের কিছুটা খাদ্যের কষ্ট লাঘব হবে আশা করছি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম