কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

যশোর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৯:০১আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৯:০৪

ধান কাটছেন ছাত্রলীগের নেতার

গরিব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে যশোর ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ এপ্রিল) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চৌঘাঠা গ্রামের গরিব কৃষক জাহাঙ্গীরের ২ বিঘা জমির ধান কেটে দেন তারা।

ছাত্রনেতা ইমরান হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের ২০ নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো যশোরেও ছাত্রলীগের ছেলেরা ধান কাটা শুরু করেছে।

ধান কাটছেন ছাত্রলীগের নেতার
তিনি আরও বলেন, যশোর সদর (৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সবসময় যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীকে অসহায় কৃষকের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেকারণে আমরা জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে ২০টি স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রেখেছি। হটলাইনে কল এলেই আমাদের টিম পৌঁছে যাবে অসহায় কৃষকের দরোজায়। ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

ধান কাটছেন ছাত্রলীগের নেতার
ধান কাটার সমসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগনেতা মফিজুর রহমান স্বাধীন, ইনতেসাদ জামান সিহাব, রনি হাওলাদার, সিদ্ধার্থ বিশ্বাস, অমিত হাসান প্রমুখ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন