হোটেলের সামনে সবজি বেচছেন মালিকরা, কর্মচারীরা ভ্যানে

খুলনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১১:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৮:৪৬

হোটেলের সামেনই সবজি বিক্রি করছেন মালিক করোনার প্রভাবে খুলনার ছোটবড় সব ধরনের খাবার হোটেল, চাইনিজ রেস্টুরেন্ট এক মাস ধরে বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় মালিক ও কর্মচারীরা পড়েছেন গভীর সংকটে। সংকট কাটাতে বিকল্প আয়ের ব্যবস্থা করেছেন হোটেল মালিক ও কর্মচারীরা। মালিকরা এখন হোটেলের সামনেই কাঁচামাল নিয়ে বসেছেন। আর কর্মচারীরা ভ্যানে করে বেচছেন সবজি, মাছ।

মহানগরীর ময়লাপোতা মোড়ের খাবার হোটেল মালিক শফিকুল ইসলাম বলেন, ‘এক মাস হলো হোটেল বন্ধ রয়েছে। এখন তো আর চলা যাচ্ছে না। সংসার চালাতে হলে বিকল্প আয় দরকার। আর বয়স হয়েছে, বাইরে ঘুরেও কিছু করতে পারবো না। তাই হোটেলের সামনেই কাঁচামাল নিয়ে বসে পড়েছি। এখানের সান্ধ্য বাজার দিনের বেলায় বন্ধ থাকায় আশপাশের লোকজন আমার কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনছেন।’ প্রথম রোজা থেকে তিনি এ কাজ করছেন।

মহানগরীর গোবরচাকা প্রধান সড়কের চাইনিজ রেস্টুরেন্টের মালিক আফজাল হোসেন এক ভ্যানে করে মাছ বিক্রি করছেন। তিনি বলেন, ‘বন্ধ কত দিন থাকবে তা তো বোঝা যাচ্ছে না। দোকান খুলতে না পারলে সংসার চালানো কঠিন হচ্ছে। ব্যবসার টাকা রক্ষা করাও কঠিন হবে। তাই বিকল্প হিসেবে ভ্যানে করে মাছ নিয়ে নেমে পড়েছি। এখন মাছ আর কাঁচামাল ছাড়া আয়ের অন্য কোনও বিকল্প পথ নেই। লাজ লজ্জা করে জীবন চলবে না।’

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, নিম্ন মধ্যবিত্তরা জেলা প্রশাসনের মোবাইল নম্বরে যোগাযোগ করলেই স্বেচ্ছাসেবক বাহিনী তাদের ঠিকানায় খাবার পৌঁছে দিচ্ছে।   

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে