শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী করোনা আক্রান্ত

মাগুরা প্রতিনিধি
০২ মে ২০২০, ১২:৩০আপডেট : ০২ মে ২০২০, ১২:৩০

মাগুরা মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক কর্মচারী (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তার শরীরে উল্লেখযোগ্য কোনও উপসর্গ নেই।

মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গত ২৫ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের এক ইমাম এই স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দেন। ২৬ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ আসে। এ ঘটনার একদিন পর হাসপাতালের ১৪ কর্মকর্তা কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে ওই নমুনাগুলোর মধ্যে কমপ্লেক্সের এক কর্মচারীর নমুনায় করোনা পজিটিভ এসেছে। কমপ্লেক্সের ভেতরে ওই কর্মচারী যে স্টাফ কোয়ার্টারে থাকতেন সেটি লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওই কোয়ার্টারে বসবাসকারীসহ আক্রান্ত কর্মচারীর সংস্পর্শে আসা আরও ১০ জনের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য শুক্রবার (১ মে) খুলনা মেডিক্যাল কলেজের গবেষণাগারে পাঠানো হয়েছে। আক্রান্ত এই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে মাগুরায় বৃহস্পতিবার পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৫ জন।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা থেকে সংগৃহীত ২০৮ জনের নমুনার মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ১৪৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে পাঁচ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্য ১৪৩টি নেগেটিভ হয়েছে। আক্রান্ত প্রত্যেক রোগীকে হোম কোয়ারেন্টিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী