সাংবাদিক কাজলকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি
০৩ মে ২০২০, ১০:৩০আপডেট : ০৩ মে ২০২০, ১১:০১

সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বেনাপোল বন্দর থানার সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার করা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে বিজিবি সদস্যরা বন্দর থানায় হস্তান্তর করেছে। রবিবার (৩ মে) সকালে বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প তাকে বন্দর থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছেন বিজিবি কমান্ডার সুবেদার আশেক আলী।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান, সাংবাদিক কাজলকে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ১০ মার্চ সন্ধ্যায় ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন। এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় পরিবার। ১৮ মার্চ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিক কাজলের সন্ধান চাওয়া হয়। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক। সাংবাদিক কাজল নিখোঁজ হওয়ার পর তার সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকদফা কর্মসূচি পালন করেছেন সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?