সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঢাকা থেকে পালিয়ে আসা সেই দম্পতি

কুষ্টিয়া প্রতিনিধি
১০ মে ২০২০, ০৯:৩৮আপডেট : ১০ মে ২০২০, ০৯:৩৮

হাসপাতাল ছাড়ছেন সেই দম্পতি

ঢাকা থেকে পালিয়ে আসা করোনায় আক্রান্ত সেই দম্পতি ও তাদের চার বছরের সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (৯ মে) দুপুরে তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এ নিয়ে কুষ্টিয়া করোনায় আক্রান্ত ২০ জনের মধ্যে ৫ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ২৪ এপ্রিল করোনা আক্রান্ত ওই দম্পতি ঢাকা থেকে পালিয়ে কুষ্টিয়া আসার চেষ্টা করেন। পুলিশ রাজবাড়ী থেকে তাদের উদ্ধার করে। তাদের চার বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মানবিক দিক বিবেচনা করে তাদের কুষ্টিয়ার এফডব্লিউভিটিআই আইসোলেশন ইউনিটে এ ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করে জানা যায় তাদের সন্তানও করোনায় আক্রান্ত। তাদের সুচিকিৎসার সব বন্দোবস্ত করা হয়।

তিনি আরও জানান, সদর হাসপাতালের চিকিৎসক কর্মকর্তাসহ সবার সহযোগিতায় ১৬ দিন হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার তাদের সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সবাই এখন সুস্থ আছেন। বাড়ি ফিরে তারা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী