ঢাকা থেকে পালিয়ে যাওয়া করোনা রোগী সাতক্ষীরায় উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ মে ২০২০, ০২:৫৫আপডেট : ১৪ মে ২০২০, ০২:৫৬

সাতক্ষীরা জেলা

ঢাকা থেকে সাতক্ষীরার আশাশুনিতে পালিয়ে আসা করোনা রোগীকে উদ্ধার করেছে পুলিশ। এএসপি (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে কুল্যা ইউনিয়নের মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মৎস্য ঘেরের বাসা থেকে তার স্বামী সোহেল ও তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, ঢাকা থেকে পালানো করোনা আক্রান্ত ওই রোগীর অবস্থান মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করে পুলিশ। করোনা আক্রান্ত ওই রোগী সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাসিন্দা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে একটি ফোন নম্বর ও বাড়ির হোল্ডিং নম্বর দিয়েছিল। তবে সেই বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ অবস্থায় পান আশাশুনি থানা পুলিশ।
পরবর্তীতে স্থানীয়দের মারফত জানা যায় তার নানা বাড়ি কুল্যা ইউনিয়নের ইউনিয়নের কচুয়া গ্রামে গিয়েছেন। সেখানে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পরে এসপি (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীর নেতৃত্বে মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মৎস্য ঘেরের বাসা থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদেষ্ণা সরকার বলেন, করোনা আক্রান্ত রোগীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

/এমআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম