অসহায় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

নড়াইল প্রতিনিধি
১৪ মে ২০২০, ২১:৩১আপডেট : ১৪ মে ২০২০, ২১:৩২

কৃষকের ধন কেটে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা করোনারভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে হতদরিদ্র কৃষকের জমির ধান কেটে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে নড়াইল পৌর এলাকার ধোপাখোলা গ্রামের কৃষক কমলেশ বাগচীর ৬০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

এতে অংশ নেন—জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তুহিন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লিটন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর শিকদার, জেলা যুবলীগ সদস্য আনুর মোহাম্মদ আনু, জেলা যুবলীগের তথ্য সেল সমন্বয়ক মোহাম্মদ হাদিউজ্জামান, যুবলীগ নেতা জুবায়ের মোহাম্মদ আরজু, সোহেল রানা, মো. রানা হামিদ, এসএম রিফায়েত হোসেন, সরদার আসাবুর রহমান, খুরশীদ আলম, শরিফুল ইসলাম শান্ত, সবুজ শিকদার, ইমরুল কায়েস, রিপন মোল্যা, জামাল উদ্দিন ফকির, মুন্সী মাহফুজুর রহমান প্রমুখ।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাউসুল আযম মাসুম বলেন, 'আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে যুবলীগের ২০ জন নেতাকর্মী একজন কৃষকের ধান কাটা শুরু করি। যখন কোনও অসহায় দরিদ্র কৃষক ধান কাটতে শ্রমিক পাবেন না, আমরা তাদের ধান কেটে দেবো।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ