কয়রায় বেড়িবাঁধ ভেঙে তছনছ, ৪টি ইউনিয়ন প্লাবিত

খুলনা প্রতিনিধি
২১ মে ২০২০, ০১:১৩আপডেট : ২১ মে ২০২০, ০১:১৭

আম্পান আঘাত হানার আগে কয়রার আংটিহারার চিত্র ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ ভেঙে তছনছ হয়ে গেছে। ৮টি এলাকায় বাঁধ ভেঙে ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। রাত সোয়া ৯টার দিকে খুলনায় আঘাত হানা শুরু করে। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানিয়েছেন, আম্পানের প্রভাবে কয়রা উপজেলায় বাঁধ ভাঙাসহ ক্ষতির মাত্রা বেশি। তবে রাত সাড়ে ১০ টা পর্যন্ত খুলনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কয়রা উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জাফর রানা বলেন, আম্পানের প্রভাবে কয়রায় বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পানির চাপে গোলখালী, আংটিহারা, হরিহরপুর, গাজীপাড়া, গাববুনিয়া, চিংড়িখোলা, পপনা, দশালিয়াসহ বিভিন্ন এলাকায় ভেঙ্গে গেছে। এর ফলে উত্তর বেদকাশি, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন প্লাবিত হয়ে গেছে। আর কয়রা সদর ও মহারাজপুর ইউনিয়ন প্লাবিত হওয়ার পথে রয়েছে। কয়রার ৬৫ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে আম্পান খুলনায় আঘাত শুরু করে। তিনি বলেন, আম্পানের অগ্রভাগ সন্ধ্যায় খুলনায় আছড়ে পড়েছিল। আম্পানের প্রভাবে খুলনায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত ৯টা পর্যন্ত খুলনায় ৭৩ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক