গরু চরানোকে কেন্দ্র করে ছুরিকাঘাত ও গণপিটুনিতে ২ যুবক নিহত

খুলনা প্রতিনিধি
০৯ জুন ২০২০, ১৫:২৭আপডেট : ০৯ জুন ২০২০, ১৫:২৭

  গাছের সঙ্গে বাঁধা ইমন

খুলনার দাকোপ উপজেলার বাজুয়ায় লাইব্রেরি মাঠে গরু চরানোকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ জুন) সকালে ছুরিকাতে ও গণপিটুনিতে ২ যুবক নিহত হয়েছে। 

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার বাজুয়া (৮ জুন) লাইব্রেরি চত্বরে গরু চরাচ্ছিলেন ইমনের বাবা বাদল হোসেন। কিন্তু তাকে গরু চরাতে নিষেধ করেন নিল উৎপল ও তার বাবা লাইব্রেরিয়ান সুকুমার রফতান। এর জেরে সকালে সালিশের নামে নিলকে বাড়ি থেকে ডেকে এনে ছুরি দিয়ে আঘাত করে ইমন। স্থানীয় লোকজন ইমনকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। আর নিলকে রক্তাক্ত অবস্থায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে ক্ষুব্ধ জনতা ইমনকে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ইমনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ইমনকেও মৃত ঘোষণা করেন।

নিল উৎপল
স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল ইসলাম বলেন, প্রথমে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় নিলকে এখানে মৃত অবস্থায় আনা হয়। ইমনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকেও পরীক্ষার পর মৃত পাওয়া যায়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী