মালামাল লুটে ১৩ জেলেকে বাঘ-কুমিরের মুখে ছেড়ে দেয় বনরক্ষীরা!

মোংলা প্রতিনিধি
১০ জুন ২০২০, ১১:০০আপডেট : ১০ জুন ২০২০, ১১:০০

সুন্দরবন গভীর সমুদ্রে ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের খালে আশ্রয় নেওয়া ট্রলারে হানা দিয়ে মাছ ও নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল বনরক্ষীরা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর চাহিদার আরও দুই লাখ টাকা না পেয়ে ১৩ জেলেকে গভীর বনে বাঘ ও কুমিরের মুখে ছেড়ে তারা। তিনদিন বনের মধ্যে হিংস্র প্রাণীর মুখোমুখি হয়েও প্রাণ নিয়ে ফিরে আসেন এসব জেলোরা। মঙ্গলবার (৯ জুন) মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেল করে তারা একথা জানান।

বনরক্ষীদের লুটপাট ও মারধরসহ বনের মধ্যকার লোমহর্ষক বর্ণনা দেন ভুক্তভোগী জেলেরা। জেলে ও ট্রলার মালিক আব্দুর রশিদ লিখিত বক্তব্যে জানান, ৭ মে বনবিভাগের দুবলা ফরেস্ট  থেকে বৈধ পাসপারমিট নিয়ে দু’টি ট্রলারে করে ১৩ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। আম্পানের কারেণ সমুদ্র উত্তাল হয়ে ওঠায় দিকভুল করে সাগর সংলগ্ন সুন্দরবনের বেহালা কয়লা খালে আশ্রয় নেয় তারা। এদিন সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আখতারুজ্জামান, বনরক্ষী রাসেল, কাওছার, আমজাদ ও বনবিভাগের বোটচালক আসাদসহআরও ৩-৪ জন বনরক্ষী তাদের ট্রলারে উঠে মারধর করে মাছ-জাল ও তেলসহ ৪৫ হাজার নগদ টাকা লুটে নেয়। এছাড়া রাইফেল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে জেলেদের ভয় দেখানো হয়। কেড়ে নেওয়া হয় তাদের সঙ্গে থাকা বনবিভাগের বৈধ পাস পারমিট। আর বনরক্ষীদের চাহিদার আরও ২ লাখ টাকা দিতে না পারায় ট্রলার আটকে রেখে ১৩ জেলেকে গভীর বনে বাঘ-কুমিরের মুখে ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলেরা

জেলেদের অভিযোগ, তাদের ট্রলার আটকে বনরক্ষীরা এখনও ঘুষের টাকার দাবিতে নানা টালবাহানা করে চলছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে তাদের এ অবস্থায় আর্থিক ক্ষতিপূরণ ছাড়া পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা অসম্ভব।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আখতারুজ্জামান ‘আমি একটি অ্যাকশনে (নিলাম) আছি। পরে কথা বলবো’ বলেই ফোন কেটে দেন। এরপর একধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি তাকে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী