মেহেরপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত, উপসর্গে একজনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
২৫ জুন ২০২০, ১৭:৩৫আপডেট : ২৫ জুন ২০২০, ১৭:৪২

করোনাভাইরাস মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান।

তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২০টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে মেহেরপুর শহরের পাঁচ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ‘এ পর্যন্ত জেলায় ১৭শ’ ৬২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মেহেরপুর সদরে ৩০ জন, গাংনীতে ২২ জন এবং মুজিবনগরে ছয় জন রয়েছেন। আর করোনায় মারা গেছেন মেহেরপুরে দুই জন, গাংনীতে দুই ও মুজিবনগরে একজন।

অপরদিকে সুস্থ হয়েছেন ২১ জন। এর মধ্যে মেহেরপুরে ১১ জন, গাংনীতে ৯ জন ও মুজিবনগরে দুই জন রয়েছেন। বর্তমানে মেহেরপুর জেলায় ৩২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।

এদিকে, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডাক্তার রেজওয়ান আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে আনন্দবাস গ্রামের পচা বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাসের (৬০) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা ৩টার দিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শরীরে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী