নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৮:২১আপডেট : ২৮ জুন ২০২০, ১৮:২১

নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে: কেসিসি মেয়র করোনা পরিস্থিতিতে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করে চলতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করে চলতে হবে। সরকার সর্বস্তরের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। করোনায় ঘরে থাকা কোনও অসহায় মানুষ যেনও কষ্ট না পায় সেদিকে নজর রাখতে হবে।’

রবিবার (২৮ জুন) সকালে খুলনা নগরীর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে চাল, নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন। এই সময় সরকারের ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় ৪২৮ জনকে সাত কেজি করে চাল ও নগদ অর্থসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা সকলের দায়িত্ব। করোনা পরিস্থিতিতে সারাদেশে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানিবক সহায়তা হিসেবে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে সরকার।’

ত্রাণসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে কেসিসি মেয়র নগরীর ১১, ২৯, ও ২২ নম্বর ওয়ার্ডের ৪২৮ জন করে মোট এক হাজার ২৮৪টি ঘরে থাকা কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল, খাদ্যসামগ্রী ও সবজি ক্রয়ের জন্য নগদ ১০০ টাকা করে বিতরণ করেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের