ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেল চালকের

যশোর প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৯:০০আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:০৫

হত্যার প্রতিবাদে বিক্ষোভ যশোরের বাঘারপাড়ায় ভাড়া নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে এক ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বরকতকে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনায় নিহত হন ট্যাক্সিচালক রিপন হোসেন (৩০)। নিহত রিপন যশোরের বাঘারপাড়া পৌরসভার মহিরন এলাকার মনিরুল ইসলামের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বরকতের নামে কোতোয়ালি থানায় আগেই একটি মামলা রয়েছে। সে যশোর শহরের মোল্যাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ট্যাক্সিস্ট্যান্ডের সামনে দুপুর ১টার দিকে বরকত ও তার স্ত্রী ভাড়া নিয়ে তর্ক করে রিপনের সঙ্গে। ওই সময় তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বরকত তার কাছে থাকা ছুরি দিয়ে রিপনের বুকে আঘাত করে। এই সময় রিপনকে বাঁচাতে গিয়ে আহত হন ওষুধ ব্যবসায়ী হিরু। পরে বেলা ২টার দিকে গুরুতর অবস্থায় রিপনকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. এনাম উদ্দিন জানান, ওই যুবককে হাসপাতালের আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

আহত ওষুধ ব্যবসায়ী হিরু আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফার্মেসির কাছেই একটি মোটরসাইকেলে বরকত ও ভ্যানে একটি মেয়ে বসে কথা বলছিল। পরে দেখি, স্ট্যান্ডের ড্রাইভার হাসিবুল ও বরকত কী নিয়ে যেন আলাপ করছে। হঠাৎ তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে বরকত। পরে স্ট্যান্ডের অন্য ড্রাইভারদের সঙ্গে রিপনও এগিয়ে যায়। তারা কী কারণে হাসিবুলকে মারধর করছে জানতে চাইলে বরকত ক্ষিপ্ত হয়ে ছুরি বের করে। সেই সময় আমিও দোকান থেকে বের হয়ে যাই তাদের থামাতে। ভীড়ের মধ্যে বরকত আমার বাম হাতে ছুরিকাঘাত করে। পাশে ফিরে দেখি রক্তের মধ্যে কাতরাচ্ছে রিপন। এই সময় উত্তেজিত ড্রাইভাররা বরকতকে ধরে পিটিয়ে পুলিশে দেয়। পুলিশ তাকেসহ স্থানীয় দুই যুবককে ধরে নিয়ে যায়।’

এদিকে, রিপনের মৃত্যুর সংবাদে এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। স্থানীয়রা রিপনের খুনির শাস্তি এবং নিরীহ দুই যুবককে ছেড়ে দেওয়ার দাবি জানান।

ওসি সৈয়দ আল মামুন বলেন, ‘কী কারণে রিপনকে ছুরিকাঘাত করা হয়, তা এখনও জানা যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত যুবক বরকতকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের