শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৫, ১১:৫৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১১:৫৭

Chuadanga-

চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের ফার্মপাড়ায় শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে জামাই টুটুল আহমেদ ওরফে টোটনকে (২৮) হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। শনিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার অটোরিকশা টোটনের সঙ্গে তিন বছর আগে একই এলাকার ভ্যানচালক নুরু আলীর মেয়ে নাজমা খাতুনে বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলে আছে। কয়েক মাস আগে নাজমা দাম্পত্য কলহের কারণে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে উঠে এবং স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করেন। বেশ কিছুদিন ধরে টোটন স্ত্রীকে নিজের বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। শনিবার রাত ৯টার দিকে টুটুল জোর করে তার স্ত্রীকে আনার জন্য শ্বশুরবাড়িতে যায়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ দিকে ঘটনার পর থেকে টোটনের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম