সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গে তিন জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৯:৫১আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৯:৫১

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে এবং রবিবার (৫ জুলাই) সকালে মারা যান তারা। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

মৃত তিন জন হলেন—দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫০), শহরের পলাশপোল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে রাহাতুল্লাহ (৯৫) এবং কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমেনা খাতুন (৪০)।

ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোহিনুর বেগমকে গত শনিবার দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। রাত ১০টার একই উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন রাহাতুল্লাহ। রাত ১১টার দিকে মারা যান তিনি। আর আমেনা খাতুনও একই উপসর্গ নিয়ে সকালে ভর্তি হওয়ার আগেই মারা যান।

মেডিক্যালের তত্ত্বা বধায়ক আরও জানান, তিন জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফন করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। টাঙানো হয়েছে লাল পতাকা।

এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী