ক্রীড়া সংগঠক, ডাক্তারের মেয়েসহ করোনায় ৩ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ০৯:০৪আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৯:০৪

করোনাভাইরাস খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি সরদার রফিকুল ইসলাম (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া করোনায় চিকিৎসকের মেয়ে ঐশী বিনতে জামান (৩২) এবং ব্যাংক পরিচালকের মা নুরজাহান বেগম (১০৪) মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তারা মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনা হাসপাতালের মুখপাত্র ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, রফিকুল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান। 
আর ঐশী বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক  ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক ডা. সেখ আখতারুজ্জামানের একমাত্র মেয়ে। তার স্বামী ডা. শাহারিয়ার জামান খুলনা আই হাসপাতালের সহকারী পরিচালক। তিনিও করোনা পজিটিভ বলে জানা গেছে। আর শতবর্ষী নুরজাহান বেগম লকপুর গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডিএমডি ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেনের মা। 
ঐশীর বাবা বলেন, ৩০ জুন করোনা পজিটিভ শনাক্ত হলেও ঐশীর কোনও উপসর্গই ছিল না। শনিবার (৪ জুলাই) তাকে রাতে করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৬ জুলাই) একটু শ্বাসকষ্ট শুরু হয়। মঙ্গলবার দুপুরে র মৃত্যু হয়। 
মহানগরীর ফর্টিস এসকর্টস কার্ডিয়াক ইনস্টিটিউটের কর্মকর্তা রুবেল শেখ বলেন, নুরজাহান বেগমের করোনা পজেটিভ ছিলেন। আমরা তাকে করোনা হাসপাতালে নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু তার শারীরিক অবস্থা নেওয়ার মতো ছিল না। এর মধ্যেই তিনি মঙ্গলবার মারা যান। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে