করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ২২:০৫আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২১

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে হাসাপাতালের আইসোলেশনে তিনি মারা যান।
বৃদ্ধার নাম হোসনে আরা খাতুন (৬০)। তিনি কলারোয়া উপজেলা সদরের আবুল হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই বৃদ্ধা। রবিবার ভোর ৫টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

/আরআইজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি