নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল মোমেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। বাসায় হোম আইসোলেশনে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় এবং করোনা মোকাবিলায় জেলা পুলিশ বিভাগকে নির্দেশনা দিয়ে যাচ্ছি। নড়াইলবাসীর সেবা করতে যেয়ে আমি আক্রান্ত হয়েছি তাই আমি আমার মনোবল হারায়নি। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকুন, এটাই আমার প্রত্যাশা।’
এদিকে, শনিবার পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৫০৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২১২ জন এবং মৃত্যুবরণ করেছেন আট জন।








