বেনাপোল বন্দরে ট্রাক ড্রাইভারদের জন্য থার্মাল স্ক্যানার

বেনাপোল প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০৫:৪২আপডেট : ২০ জুলাই ২০২০, ০৬:০৪

বেনাপোল রফতানি টার্মিনালে করোনাভাইরাস শনাক্তের থার্মাল স্ক্যানার বেনাপোল বন্দরের রফতানি টার্মিনালে বাংলাদেশি ট্রাক ড্রাইভারদের করোনা পরীক্ষার জন্য ১টি ও বেনাপোল কাস্টমস হাউসে করোনাভাইরাস নিষ্ক্রিয়করণে দুটি টানেল উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টম হাউসের সদ্য যোগদানকারী কমিশনার মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মফিজুর রহমান সজন প্রমুখ।  

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, করোনাভাইরাস শনাক্তের থার্মাল স্ক্যানার ২টি স্টেশনের অনেক উপকারে আসবে। যেসব ড্রাইভাররা ভারত-বাংলাদেশ যাতায়াত করবে তাদের করোনা আছে কিনা জানা যাবে। পাশাপাশি যারা সিএন্ডএফ কর্মচারী কাস্টমস হাউজে পেপারস নিয়ে আসেন তাদেরকে ও করোনা পরীক্ষার আওতায় আনা হবে।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার ট্রাক ড্রাইভার ও হেলপার উভয় দেশে যাতায়াত করে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত ও বাংলাদেশ উভয় বন্দরে ডিজ ইনফেকটেড ট্যানেল ও থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের