বন্ধ পাটকল শ্রমিকরা ঈদের আগেই জুলাই মাসের মজুরি পাচ্ছেন

খুলনা প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ১৯:২৫আপডেট : ২২ জুলাই ২০২০, ২০:২৬

প্লাটিনাম জুবিলী জুট মিলে প্রবেশ করছেন শ্রমিকরা বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা কুরবানির ঈদের আগেই জুলাই মাসের ৪ সপ্তাহের মজুরি পেতে যাচ্ছেন। একই সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেকের অর্থও আগামী সেপ্টেম্বর মাসে পাবেন। সেভাবেই সার্বিক কার্যক্রম এগিয়ে চলছে। শ্রম অধিদফতর খুলনা ও বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক (ডেপুটি ডিরেক্টর) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত ছিল বন্ধ মিল শ্রমিকদের জুলাই মাসের ৪ সপ্তাহের মজুরি আগস্টের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। কিন্তু আসন্ন ঈদের আগেই শ্রমিকদের অর্থ প্রদানে সম্মত হয় অর্থ মন্ত্রণালয়। এ অবস্থায় ২১ জুলাই আরও ৫৮ কোটি টাকা ছাড় করার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। বিষয়টি তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবেই সেপ্টেম্বর মাসে শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের অর্থ পেতে শুরু করবেন। সে লক্ষ্যেই সার্বিক কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি জানান, বন্ধ জুটমিলগুলোর আওতায় থাকা স্কুলগুলো বন্ধ হচ্ছে না। প্রাথমিক স্কুলগুলো সরকারি হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো হচ্ছে এমপিওভুক্ত। মালিকানা জটিলতায় থাকা আলিম জুটমিলের শ্রমিকদের অর্থ সরকারের কাছেই রয়েছে। মালিকানা নিয়ে সিদ্ধান্ত যা-ই হোক, বিজেএমসি থেকে আলিম জুটমিলের শ্রমিকদেরও ঈদের আগেই বকেয়া পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। এটা বিজেএমসি নিজস্ব তহবিল থেকেই করবে।

এর আগে গত ১৫ জুলাই পাটকল শ্রমিকরা জুন মাসের ৪ সপ্তাহের মজুরি পেয়েছেন। খুলনা অঞ্চলের ৮টি পাটকলের জন্য প্রয়োজন ২৮ কোটি টাকা। ক্রিসেন্ট জুটমিলের হিসাব বিভাগের প্রধান আনিছুর রহমান জানান, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম দফায় এ মিলের শ্রমিকদের জন্য প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা প্রদান করা হয়। কুরবানির ঈদের আগে শ্রমিকদের টাকা পাওয়ার খবরটি সত্যিই আনন্দদায়ক।
প্লাটিনাম জুবিলী জুটমিলের হিসাব বিভাগের প্রধান নন্দন কুমার জানান, জুন মাসের ৪ সপ্তাহের মজুরি বাবদ প্লাটিনাম জুটমিলের শ্রমিকদের প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা দেওয়া হয়েছে।
বিজেএমসি খুলনা অঞ্চলের সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, খুলনা অঞ্চলের ৮ পাটকলের শ্রমিকদের জুন মাসের ৪ সপ্তাহের মজুরি বাবদ ২৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা দেওয়া হয়েছে। ঈদের আগে আরও ৪ সপ্তাহের জন্য একই পরিমাণ অর্থ বরাদ্দ লাগবে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের