ঝিনাইদহে করোনায় সাংবাদিক, পুলিশসহ ৪ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ০৯:৫২আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৯:৫৩

করোনাভাইরাস ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, এসআইসহ চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৬২), ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম (৫৫), শহরের আরাপপুর খাঁ পাড়ার সিতাব উদ্দীন (১০৪) এবং আরাপপুর সিটি কলেজ পাড়ার এ কে এম রশিদুর রহমানের স্ত্রী সাহিদা রহমান (৬৫)।

এ নিয়ে জেলায় করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানান ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ র্পাথ বিশ্বাস।

তিনি জানান, ১ জুলাই সাংবাদিক হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে করোনা ডেডিকেটেড হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি হন। শারীরিক আবস্থায় অবনতি হলে গত ১৭ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান তিনি।

এদিকে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের এসআই শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঝিনাইদহে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া ঝিনাইদহ পৌরসভার আরাপপুর খাঁ পাড়া শতবর্ষী সিতাব উদ্দীন গত ১৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। আরাপপুর সিটি কলেজ পাড়ার সাহিদা রহমান ২০ জুলাই সদর হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় ২২ তারিখ রাতে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এরপর শুক্রবার ভোররাতে তার মৃত্য হয়।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মারা যাওয়া মোট ৩২ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী