সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৫:৩২আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৫:৩২

সাতক্ষীরা জেলা



সাতক্ষীরার আশাশুনিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শিক্ষকসহ তিন জন মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার পুঁইজালা গ্রামে ঘটনাটি ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন, পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫০), একই গ্রামের তপন কুমার সানা (৪০) ও মদন দাস (৩০)।



জগদীশ সানার ছেলে চন্দন সানা জানান, সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তার কোনও সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা সেপটিক ট্যাংকের ভেতরে দেখতে থাকেন। এরপর বাবার কোনও সাড়া না পাওয়ায় তার চাচাতো ভাই তপন সানা সেপটিক ট্যাংকের ভেতর মুখ ঢোকান। কিছুক্ষণ পর তারও কোনও সাড়া না মেলায় পরে তারা জানতে পারেন ট্যাংকের ভেতর বাতাসে অক্সিজের কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে তিন জনের অবস্থাই মুমূর্ষ। দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার সদর হাসপাতালে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিম কবির তাদের মৃত ঘোষণা করেন।
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল বিষয়টি জানিয়েছেন।

 

/এসটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান