চিত্রা নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২০:০৩আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:০৪

নড়াইল নড়াইলের চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির মণ্ডল (২০) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে সদর উপজেলার পঙ্কবিলা জেলেপাড়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পৌরসভার আলাদাতপুরের বাসিন্দা লিটন মণ্ডলের একমাত্র সন্তান। নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও ওই ছাত্রের চাচা মো. জুলফিকার আলী মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আবিরের বাবা লিটন মণ্ডল জানান, নড়াইল শহরের পাশ দিয়ে প্রবাহিত চিত্রা নদীর চরের ঘাট এলাকায় সোমবার দুপুরের দিকে গোসল করতে নামে তার ছেলে। সে সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সাঁতরে নদীর এই কূল থেকে ওই কূলে গিয়ে আর ফিরে আসতে পারেননি সে। চার ঘণ্টা খোঁজাখুঁজির পর না পেয়ে খুলনা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সেখান থেকে ডুবুরি দল এসে বিকাল সাড়ে চারটার দিকে নদীর অপর প্রান্তের পঙ্কবিলা জেলেপাড়া ঘাট থেকে আরিরের মরদেহ উদ্ধার করে তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম