স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত হলেন সংসদ সদস্য

মেহেরপুর প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৩:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৩:৫৮

এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন. তার স্ত্রী ও দুই ছেলে

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন তার স্ত্রী ও দুই সন্তানসহ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের হোম আসোলেশনে রাখা হয়েছে। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৪ আগস্ট) পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৪জন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বৃহস্পতিবার রাতে জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার ১০টি পজিটিভ এবং বাকি ১৪ জনের নেগেটিভ। পজিটিভদের মধ্যে সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন, তার স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা, দুই ছেলে সামিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি রয়েছেন।

পজিটিভ ১০ জনের মধ্যে মেহেরপুর সদরে দুই জন, গাংনী উপজেলায় সাত জন এবং মুজিবনগর উপজেলায় একজন রয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম রিয়াজুল আলম জানান, এমপিসহ তার পরিবারের সবাই সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং হোম আইসোলেশনে তাদের রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে এমপির বাসভবন।

/আইএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান