মুজিববর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই স্মারকগ্রন্থ

ইবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০০:১৯আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:২০

মুজিববর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই স্মারকগ্রন্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি স্মারকগ্রন্থ উন্মোচন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এছাড়া স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু এই স্বাধীন বাংলাদেশের স্থপতি। তিনি মৃত্যুঞ্জয়ী। তার সাহসী ভূমিকার কারণেই আমরা আজ এই স্বাধীন বাংলাদেশে তথা এই বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছি। তিনি জাতির জন্য এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আগামী প্রজন্মের হাতে তার আদর্শকে পৌঁছে দিলেই এই মহামানবের কৃতিত্ব বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সমুজ্জল থাকবে।’

প্রসঙ্গত, দুটি স্মারকগ্রন্থের মধ্যে বাংলা ভাষায় রচিত ‘মহা নক্ষত্র মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান এবং ইংরেজি ভাষায় রচিত ‘ইম-মর্টাল মুজিব’ গ্রন্থটি সম্পাদনা করেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। স্মারকগ্রন্থ দুটিতে দেশী-বিদেশি বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে।

/এনএস/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি