ঝিনাইদহে আদালতের কর্মচারীসহ করোনায় দু’জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ১১:৫৬আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১১:৫৬

করোনাভাইরাস

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, মাজেদা বেগম (৭৫) ও জেলা জজ আদালতের জারিকারক সাইফুল ইসলাম (৫০)। এ নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ১১ আগস্ট করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন মাজেদা বেগম। পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) দুপুরে মারা যান।

এদিকে ঝিনাইদহ জেলা জজ আদালতের জারিকারক সাইফুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে ১৭ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। ২০ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২১ আগস্ট ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকাল ৫টায় তার মৃত্যু হয়। 
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি দু’জনের লাশ দাফন করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের