দুদিন পর পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার, ছেলে এখনও নিখোঁজ

নড়াইল প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ১৭:২৫আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৭:২৫

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে নৌকা ভ্রমণে গিয়ে মধুমতি নদীতে নিখোঁজ পুলিশ কনস্টেবল মোহাম্মদ আবু মুসার (২৬) লাশ দুদিন পর করফা-মহিষাপাড়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার ছয় মাস বয়সী শিশু পুত্র আনাবকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত পুলিশ কনস্টেবল আবু মুসা লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে। তিনি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ কনস্টেবল মোহাম্মদ মুসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সপরিবারে নৌকাভ্রমণে এসে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় মোহাম্মদ মুসা ও তার শিশু সন্তান মধুমতি নদীতে নিখোঁজ হয়। তাদের বহনকারী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগলে মুসার কোল থেকে তার শিশু পুত্র নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই নদীতে ঝাপ দেন মুসা। এক পর্যায়ে তিনিও নিখোঁজ হন।
এদিকে শনিবার (২৯ আগস্ট) ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর সদস্যরা মুসা ও তার সন্তানের লাশ উদ্ধারের চেষ্টা করেও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন। এ ঘটনায় মুসার পরিবারসহ এলাকায় শোক বিরাজ করছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী