করোনার উপসর্গে সাতক্ষীরা মেডিক্যালে আরও তিন জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২৩:৫৮আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২৩:৫৮

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন-কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত জিয়া উদ্দীনের ছেলে নেছার আহমেদ (৬৫), একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের আহাদুল্লাহ’র ছেলে জামাত আলী (৭০) ও মৌতলা দুদলী গ্রামের মমতাজ উদ্দীনের স্ত্রী ফিরোজা খাতুন (৭৮)।
মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নেছার আহমেদ গত ২৩ আগস্ট দুপুরে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তিনি মারা যান।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে গত ২০ আগস্ট সকালে হাসপাতালে ভর্তি হন একই উপজেলার জামাত আলী। তিনিও রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।
এছাড়া, করোনার উপসর্গ নিয়ে গত ২০ আগস্ট দুপুরে হাসপাতালে ভর্তি হওয়া মৌতলা দুদলী গ্রামের ফিরোজা খাতুন সকাল ৯ টার দিকে মারা যান। মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের পরীক্ষার রিপোর্ট আসেনি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।
এ নিয়ে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৮৭ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

/আরআইজে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী