বেনাপোলে ১০ কেজি গাঁজা ও ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ১৯:২৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৯:২৫

উদ্ধার মাদক দ্রব্য বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও দৌলতপুর ধান্যখোলা সীমান্ত থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা। সোমবার (৩১ আগস্ট ) সকালে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ১০ কেজি গাঁজা, দৌলতপুর বিজিবি পোস্টের সদস্যরা ১৮০ বোতল ফেনসিডিল এবং ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে এ সময় কোনও পাচারকারীকে আটক করা যায়নি।

আইসিপি, বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছেন। সংবাদ পেয়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, দৌলতপুর ও ধান্যখোলা সীমান্তের মাঠের মধ্য থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা গাঁজা ও ফেনসিডিলের চালান যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান উভয় ক্যাম্পের কমান্ডার।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী