শার্শা সীমান্ত থেকে গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ

বেনাপোল প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ২১:১৯আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২১:১৯

যশোর যশোরের শার্শা সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে তার মরদেহ নিয়ে যান শার্শা সীমান্তের বিপরীতে বাশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

স্থানীয় কৃষক আলমগীর হোসেন জানান, তারা সকালে ওই এলাকায় মাঠে কাজ করতে গিয়ে ভারত সীমান্তের তারকাঁটা বেড়ার পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বিএসএফ সদস্যরা ওই মরদেহ নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু ভারত অংশে পড়ে থাকায় মরদেহটি বিএসএফ নিয়ে গেছে। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় তা শনাক্ত করা সম্ভব হয়নি।

ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ জানান, ভারত সীমান্তে এ ঘটনা ঘটায় তারা নিহতের সম্পর্কে কিছু জানতে পারেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের